শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রতারণার অভিযোগ উঠেছে শ্রাবন্তী চ্যাটার্জীর বিরুদ্ধে

প্রতারণার অভিযোগ উঠেছে শ্রাবন্তী চ্যাটার্জীর বিরুদ্ধে

বিনোদন ডেস্ক:

প্রতারণার অভিযোগ উঠেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর বিরুদ্ধে। জানা গেছে, বছর দু’য়েক আগে মধ্যগ্রামের এক শপিংমলে পার্টনারশিপে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সেই জিম নিয়েই শুরু হয় গণ্ডগোল। যা গড়িয়েছে থানা পর্যন্ত। খবর সংবাদ প্রতিদিনের।

শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন নাকি সেই জিমে ঝুলছে তালা। এমনকি সম্প্রতি এই জিমের তরফ থেকে বিজ্ঞাপনও দেয়া হয়। যেখানে বলা হয়ে, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় তবে জিমে ভর্তি নেয়া হবে। এই অফার পেয়ে অনেকেই জিমে ভর্তি হন।

অভিযোগকারীরা থানায় জানিয়েছে, ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়েছিল চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। তারপরেই দোল উৎসবের জন্য জিম বন্ধ হয়, এরপর এখনও আর খোলেনি। অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবিও করেছেন।
এ নিয়ে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রায় ছয় মাস ধরে এই জিমের সঙ্গে যোগাযোগ নেই আমার। কাজ নিয়ে খুবই ব্যস্ত। তবে যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই সময় মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই আমার কাজ নিয়ে ব্যস্ত যে, ওদিকে সময় দিতে পারছি না। এপ্রিল মাসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com