শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক আদনান সামি স্ত্রীর আপত্তিকর ভিডিও বানিয়েছেন, অভিযোগ ভাইয়ের

পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক আদনান সামি স্ত্রীর আপত্তিকর ভিডিও বানিয়েছেন, অভিযোগ ভাইয়ের

বিনোদন ডেস্ক:

পাকিস্তানি বংশোদ্ভূত জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি আর বিতর্ক- যেন মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর থেকে তিনি একের পর এক বিতর্কে জড়িয়েছেন। এবার আদনানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই ভাই জুনায়েদ সামি খান।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আদনানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন জুনায়েদ। তার মতে, ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিল। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজ করতে আমার ভালো লাগছে না, তবু সবার সত্যিটা জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’

২০০৭-০৮ সালের দিকে আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। গুরুতর এই অভিযোগ জানিয়ে জুনায়েদ বলেন, ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত। কিন্তু আদনান সেটা কোর্টে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম কোর্টে সাবাহ জ্ঞান হারিয়েছিল।’
জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন আদনান সামি। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’

শুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে- ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com