শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে ওমর সানী যা বললেন

মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে ওমর সানী যা বললেন

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক। এবার মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে মুখ খুলেছেন সানী।

দিন কয়েক আগেই জীবনের শেষ সময়ের কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। আর সেটা নিয়ে চলচ্চিত্রের নির্মাতা থেকে শুরু করে ইসলামী বক্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলেছেন। রীতিমতো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেকে মৌসুমীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছেন। আবার মৌসুমীর কথাগুলো নিয়ে ব্যাপক সমালোচনাও করছেন নেটিজেনরা। এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর স্বামী ওমর সানী।

তিনি বলেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করায়, এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে সমালোচনা করছেন। কেউ বলেছেন, এখনই কেন মৌসুমী সব কিছু বন্ধ করছেন না? সব কিছু ডিলিট করছেন না?তাদের কাছে আমার প্রশ্ন, এখন কেন করবেন মৌসুমী? তিনি তো বলেছেন মৃত্যুর পরের কথা। তবে মৌসুমী যা বলেছেন ভীষণ চমৎকার কথা বলেছেন।

ওমর সানী আরও বলেন, মৌসুমী বলেছেন- আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন, সেই সঙ্গে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তার এই ইচ্ছাগুলোকে আমি স্বাগত জানাই। তবে মৌসুমীর হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এটা আমি সাকসেস বলেই মনে করি।

এর আগে, মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন নির্মাতা মালেক আফসারী। পরে এই বিষয়ে কথা বলেন ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com