যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজস্থানের নন্দিনী হলেন মিস ইন্ডিয়া

রাজস্থানের নন্দিনী হলেন মিস ইন্ডিয়া

বিনোদন ডেস্ক:

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হয়েছেন ভারতের রাজস্থানের নন্দিনী গুপ্তা। এছাড়া দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হয়েছেন এবং মনিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানারআপ।

গতকাল শনিবার রাতে মনিপুরে জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা।
১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি ধারণ করেছেন।

সাক্ষাৎকারে নন্দিনী জানায়, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছে ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়কৃত বেশির ভাগ অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।

তিনি আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার অসংখ্য কৃতিত্বপূর্ণ কাজও তাকে অনুপ্রাণিত করে।

এছাড়া মিস ইন্ডিয়ার ৫৯তম আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পল এবং ভূমি পেডনাকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com