যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রোববার থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

রোববার থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক:

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আজ রোববার থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এটি প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। ১৬ এপ্রিল (গতকাল) রাত ৮টায় থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

আগামী ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ মে শনিবার কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ দশমিক ৮৯ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৩৬। তাঁরা লিখিত পরীক্ষার অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com