যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রী মাদকসহ গ্রেফতার

অভিনেত্রী মাদকসহ গ্রেফতার

বিনোদন ডেস্ক:

দুবাইয়ে অডিশন দিতে গিয়ে মাদকসহ ধরা পড়েছেন ভারতীয় অভিনেত্রী ক্রিসান পেরেইরা। বিমানবন্দরে তল্লাশীর সময় তার ট্রফিতে পাওয়া গেছে মাদক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এপ্রিলের ১ তারিখে দুবাইয়ে বিমানবন্দরে মাদকসহ গ্রেফতার হন ক্রিসান। এরপর থেকে দুবাইয়ের কারাগারেই আছেন তিনি। তবে এরইমধ্যে বেরিয়ে এসেছে নতুন তথ্য। জানা গেছে, ক্রিসান অপরাধী নন। তাকে ফাঁসানো হয়েছে।

এরইমধ্যে আসল হোতাএর দুজনকে ধরে ফেলেছে মুম্বাই পুলিশ। অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে কলাকুশলীকে অডিশনে পাঠাত এবং হাতে ধরিয়ে দেওয়া ট্রফির মধ্যে করে মাদক পাচারের ছক বজায় রাখত এই চক্র। কাকপক্ষীটি টের পেত না। এদের মধ্যে গ্রেফতার হওয়া দু’জনের নাম অ্যান্থনি পল (৩৫) এবং রাজেশ বুভাত (৩৫)। পল মালাদ এলাকায় একটি বেকারির দোকান চালান। অন্যদিকে, রাজেশ ওরফে রবি আবার নাম করা ব্যাঙ্কের সহকারী ম্যানেজার।

পুলিশ জানতে পেরেছে, হলিউডের এক ওয়েব সিরিজে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ক্রিসানকে। তার মা প্রেমিলা পেরেরাকেও ঠকানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত অ্যান্থনি পলই নাকি প্রতিশোধ নিতে চেয়েছিল প্রমীলার প্রতি। তাই ফাঁসিয়েছে তার কন্যাকে। কী রকম?

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, অতিমারির সময় প্রতিবেশী প্রমিলার সঙ্গে বচসা বেধেছিল পলের বোনের। প্রেমিলা পশুপ্রেমী,লকডাউনের মধ্যে পথকুকুরদের যত্ন করতেন খাওয়াতেন- এ নিয়েই সমস্যার সূত্রপাত। বোনের সঙ্গে এক বার চড়াও হয়েছিলেন পলও, প্রেমিলার সঙ্গে হাতাহাতিতে তিনিও অংশ নেন বলে জানা যায়।

ওই ক্ষোভ থেকেই পল ফাঁদ পেতেছিলেন ক্রিসানকে বিপদে ফেলতে। ক্রিসানও পা দিয়েছিলেন সেই ফাঁদে। প্রে যখন বুঝতে পারেন তাকে বিপদে ফেলার চেষ্টা চলছে তখন তিনি দুবাইয়ে। অবশেষে বিষয়টি দুবাই পুলিশকে জানান তিনি। কিন্তু এতে হিতে বিপরীত। সেখানকার পুলিশ উল্টো তাকেই গ্রেফতার করে বসে। তবে আশার কথা হচ্ছে মুম্বাইয়ের পুলিশ এরইমধ্যে মূল অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com