যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এত প্রেম সামলানোর টোটকা কী?

এত প্রেম সামলানোর টোটকা কী?

বিনোদন প্রতিবেদক:
কখনো যৌন হেনস্থা, কখনো মাদক মামলা কখনো আবার একাধিক প্রেম এবং বিয়ে- বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী পরীমনির নাম। কোনো কিছু নিয়েই রাখঢাক নেই তার। আপাতত ছেলে রাজ্য আর স্বামী শরিফুল রাজকে নিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের সংসার। রাজ্যের জন্মের পর রাজের সঙ্গে তার সমস্যাও নিজের ফেসবুকে লিখেছিলেন অভিনেত্রী। তবে নায়িকার জীবনে রাজই প্রথম পুরুষ নয়। তার আগেও একাধিক পুরুষ এসেছেন পরীমনির জীবনে।
প্রেম হয়েছে, ভেঙেছে। তা নিয়ে বিস্তর বিতর্ক সমালোচনা হয়েছে। এই যে একাধিক প্রেম এবং বিয়ে, সামলান কী ভাবে তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। হাসতে হাসতে নায়িকার উত্তর, আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেক আপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!

নায়িকা হওয়ার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমনি। দূর সম্পর্কের ভাইকে বিয়ে করেছিলেন তিনি। তার ঠিক দু’বছর পরে ফেরদৌস কবীর সৌরভ নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখা পরীমনির। তবে সেই সম্পর্ক টেকেনি। ক্যারিয়ারে প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার। তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরীমনি।

বাংলাদেশের এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায়, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন। ২০২১ সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমনি। যে সম্পর্কের আয়ু তিন মাসও ছিল না। তার পর নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ। আপাতত স্বামী আর ছেলেকে নিয়ে সংসারে মন দিয়েছেন অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com