যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রভাস-কৃতির একান্তে ‘ফিসফিস’

প্রভাস-কৃতির একান্তে ‘ফিসফিস’

বিনোদন ডেস্ক :
‘আদিপুরুষ’ সিনেমার সেট থেকেই নাকি প্রভাস ও কৃতি শ্যাননের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। এমনকী মাঝখানে তাদের বিয়ের গুঞ্জনও উঠেছিল। যদিও দুজনেই বিশেষ সম্পর্কের ব্যাপারে অস্বীকার করেছেন।
ভক্তরা এখনো সন্দিহান ঠিক কী চলছে তাদের মধ্যে। এরই মাঝে এই জুটিকে দেখা গেল কানেমুখে কথা বলতে অর্থাৎ ফিসফিস করতে।

দৃশ্যটি ছিল গতকালকের ‘আদিপুরুষ’ সিনেমার ফ্যান প্রিভিউ অনুষ্ঠানে। সেখানে পাশাপাশি বসেছিলেন পর্দার ‘রাম ও সীতা’ অর্থাৎ প্রভাস ও কৃতি। অনুষ্ঠান চলাকালীনই প্রভাসকে ডেকে কানে ফিসফিস করে কৃতিকে কিছু কথা বলতে দেখা যায়। যা নজর এড়ায়নি অনুরাগীদের। এদিন প্রভাসকে নীলাভ কুর্তা পাজামায় দেখা যায়। আর কৃতি পরেছিলেন প্যাস্টেল রঙের আনারকলি ড্রেস।

অনুষ্ঠানের একটি ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন পর্দার ‘জানকী’ ওরফে কৃতি শ্যানন। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কৃতি ও প্রভাস। পাশে পরিচালক ওম রাউতসহ অন্যান্যরা। পরিচালক ওম রাউত প্রথমে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উচ্চারণ করেন, আর তারপর প্রভাস।

এই ধ্বনি শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। তাদেরকেও এই একই ধ্বনিতে উল্লাস করতে দেখা যায়। আর এটি ছিল হায়দরাবাদে আয়োজিত ‘আদিপুরুষ’-এর ট্রেলারের ফ্যান প্রিভিউ অনুষ্ঠান। আজ মঙ্গলবার এই সিনেমার ট্রেলার লঞ্চ হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, পৌরাণিক রামায়ণ অবলম্বনে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। এতে রাঘব চরিত্রে প্রভাস, জানকীর চরিত্রে কৃতি, লক্ষ্মণ চরিত্রে সানি সিং এবং লঙ্কেশ চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। ছবিটি ১৩ জুন নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে এবং ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com