যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমার সম্পর্ক অনেক আগে শেষ বুবলীর সঙ্গে : শাকিব খান

আমার সম্পর্ক অনেক আগে শেষ বুবলীর সঙ্গে : শাকিব খান

বিনোদন প্রতিবেদক :

বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।
দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী প্রসঙ্গে এভাবেই নিজের অভিমত জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

আর কখনোই শাকিব খানের বিপরীতে দেখা যাবে না বলে বুবলীকে। ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি। মুক্তির আগে থেকেই শোনা যাচ্ছিল এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর শেষ সিনেমা। এবার শাকিবের মুখেও শোনা গেল এমন কথা। বুবলীর সঙ্গে আর সিনেমাতে কাজ করবেন না বলে জানালেন তিনি।

বুবলীর সঙ্গে অনেক আগেই তার সম্পর্ক শেষ হয়েছে জানিয়ে শাকিব বলেন, বাস্তবে জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারো বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ছিলেন শবনম বুবলীর চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com