যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুস্মিতার প্রাক্তনের সঙ্গেই সম্পর্ক জোড়া লাগছে ?

সুস্মিতার প্রাক্তনের সঙ্গেই সম্পর্ক জোড়া লাগছে ?

বিনোদন ডেস্ক :

প্রেমের মাস পেরিয়ে গেছে অনেক আগেই। তারপরেও প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের জীবনে প্রেমেরই মৌসুম। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠে মনের খেয়াল রাখছেন বলিউড অভিনেত্রী। তার এই মনের খেয়াল রাখার নেপথ্যের মানুষটি আর কেউ নন, সুস্মিতারই প্রাক্তন প্রেমিক রোহমান শল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আবারও ধরা পড়ল দুই প্রাক্তনের আদুরে সম্পর্ক।

২০১৮ সাল থেকে প্রেম। মহামারীর সময় লিভ টুগেদার থেকে শুরু করে একসঙ্গে ঘুরতে যাওয়া— সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বারবার নিজেদের প্রেম ব্যক্ত করেছেন সুস্মিতা ও রোহমান। ২০২১ সালে প্রেমের সম্পর্কে ইতি টানার পরেও সুস্মিতার সঙ্গ ছাড়েননি রোহমান। পারিবারিক অনুষ্ঠান থেকে হাসপাতাল— সর্বত্র সুস্মিতার ছায়াসঙ্গী হয়ে থেকেছেন রোহমান।

সম্প্রতি মায়ানগরীতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সুস্মিতার সঙ্গে দেখা গেছে তাকে। গাঢ় নীল রঙের প্যান্ট-স্যুট পরে এসেছিলেন সুস্মিতা, পাশেই ছিলেন ব্লেজার পরিহিত রোহমান। অনুষ্ঠানে যাওয়ার আগে লাল গালিচায় ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ওই অনুষ্ঠানেরই একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ছবিতে বলিউড অভিনেত্রীর পাশে বসে রোহমান। কানে কানে কথা বলছেন তারা। দু’জনের মধ্যে দূরত্ব প্রায় নেই বললেই চলে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এই ছবি পোস্ট করার সময় আদুরে বিবরণীও লিখতে ভোলেননি সুস্মিতা। রোহমানকে ট্যাগ করে সুস্মিতা লেখেন, “সুন্দর ছবি”, সঙ্গে জুড়ে দেন চুম্বনের একটি ইমোজি। প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে বটে, তবে তার পরেও তাদের দু’জনের মধ্যে ভালবাসার ঘাটতি হয়নি একেবারেই। আরও একবার সেই প্রমাণ দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সুস্মিতার সেই ছবিতে সাড়া দিলেন রোহমানও। ওই ছবি রিপোস্ট করে সুস্মিতা উদ্দেশে চুম্বন ছুড়ে দেন রোহমান। দুই প্রাক্তনের এই কথোপকথন দেখে অনুরাগীদের কৌতূহল, দু’জনের প্রেমের সম্পর্ক কি তবে আবার জোড়া লেগেছে?
মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে সুস্মিতার সঙ্গে ফের ঘনিষ্ঠতা বেড়েছে রোহমানের। সুস্মিতাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তিনি। সঙ্গ দিয়েছেন ফ্যাশন শোয়েও। এমনকি, পারিবারিক অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গেছে তাদের। প্রেমের সম্পর্কে ইতি টানার পরেও একে অপরের সঙ্গে বেশ সাবলীল সুস্মিতা ও রোহমান, যা ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরাতেও। তবে কি প্রেমের ক্ষেত্রে ফের একে অপরের উপরেই ভরসা রাখছেন দুই প্রাক্তন? সেই জল্পনাই এখন তুঙ্গে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com