যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

 সানাইয়ের ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

 সানাইয়ের ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :

আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবার হঠাৎই সানাইয়ের সংসারে বিচ্ছেদের সুর উঠেছে।

রোববার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর থেকেই সেই গুঞ্জনের সত্যতা মেলে। ফেসবুকে সানাই লিখেছেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলা জীবনেরই অংশ। এবং সব দোষ যে মেয়েদেরই এমনটাও ভাবার কিছুই নাই।’

এদিকে তার এই বিচ্ছেদের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটমাধ্যমে এরইমধ্যে তোলপাড় শুরু হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে।

গত ১৯ মে পোস্ট করা সেই ভিডিওতে সানাই বলেন, ‘অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই ভিডিওটার উদ্দেশ হচ্ছে, ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করেই চোখের সামনে একটা ভিডিও চলে আসলো আমার। যে ভিডিওটা সম্পূর্ণ রকমের বানোয়াট। ভিডিওটিতে তারা আসলে আমার একটু ব্যতিক্রম ধরনের ফিগার নিয়ে কথা বলেছেন। এই ভিডিওতে শুধু আমি একা নই, আরও অনেক সেলিব্রিটিই আছেন।’

তিনি আরও বলেন, ‘মূলত ছবি নানান ধরনের অ্যাঙ্গেলে ছবি কেটে কেটে তারপর জোড়া দিয়ে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমি নাম বলতে চাচ্ছি না কারণ আপনার গোপনীয় রক্ষা করলাম। আপনারা দয়া করে মানুষের ছবি নিয়ে এই ধরনের উল্টা পাল্টা ভিডিও বানাবেন না। এটা কোনো মানেই হয় না। মানুষের তো অনেক কাজ আছে কিন্তু এই অন্য জনের জীবন নিয়ে এরকম ভিডিও বানিয়ে কি পান আপনারা?’

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com