যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘আবার বিবাহ অভিযান’ ফারিয়ার

‘আবার বিবাহ অভিযান’ ফারিয়ার

বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে তিনি ঢালিউডের চেয়ে টালিউডে কাজ করেছেন বেশি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ মে) পশ্চিমবঙ্গে ফারিয়ার আরও একটি সিনেমা মুক্তি পেলো। যেটার নাম ‘আবার বিবাহ অভিযান’।
সিনেমা মুক্তির সূত্রে ফারিয়া অবস্থান করছেন কলকাতায়। আর রথ দেখার সঙ্গে কলা বেচার মতো করে নতুন আরও একটি প্রজেক্টে যুক্ত হয়ে গেলেন নায়িকা। ছবির নাম অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে বুধবার (২৪ মে) আনুষ্ঠানিক মহরত হয়ে গেছে।

এটি নির্মাণ করছেন বাবা যাদব। যিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। ফারিয়ার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও বানিয়েছেন যাদব। সেই সূত্রে তার সঙ্গে নায়িকার সখ্য দারুণ। এবার গানচিত্রের সীমা ছাড়িয়ে বড় ক্যানভাস, পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

মহরতের দেড় হালি ছবি শেয়ার করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন নুসরাত ফারিয়া। যেখানে তাকে নির্মাতা, নায়কসহ টলিউডের আরও একাধিক তারকা ও কুশলীর সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে শুধু এটুকু বলেছেন, ‘এটা আমার পরবর্তী কাজ।’

নতুন সিনেমার সঙ্গে ফারিয়া পেলেন নতুন নায়কও। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা সোমরাজ মাইতিকে। যিনি টিভি সিরিয়ালে জনপ্রিয় ছিলেন। তবে এখন সিনেমায় থিতু হওয়ার চেষ্টায় রয়েছেন।

ছবিটি সম্পর্কে অভিনেতা সোমরাজ বলেছেন, ‘এর গল্প আদ্যোপান্ত রোম্যান্টিক এবং অ্যাকশনে ভরপুর। মূলত বিদেশেই শুটিং হওয়ার পরিকল্পনা। ছবির নাম এখনও ঠিক হয়নি। আকর্ষণীয় লোকেশনে ঝকঝকে ছবি যদি দেখা যায় বড় পর্দায়, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। সে বিশ্বাস আছে আমার। তাই এই ছবিটিও সেভাবেই তৈরি করার চেষ্টা করছি আমরা।’

মহরত হলেও এখনই শুরু হচ্ছে না ছবিটির শুটিং। কেননা সোমরাজের হাতে যেমন রয়েছে অন্য একটি ছবির কাজ, আবার ফারিয়াও ঢাকায় শিডিউল দিয়ে রেখেছেন। সেগুলো সেরে কয়েক মাস পরই কাজটিতে নামবেন তারা।

প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া ‘আবার বিবাহ অভিযান’ হলো ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’র দ্বিতীয় কিস্তি। এটি নির্মাণ করেছেন সৌমিক হালদার। এই ছবিতে নুসরাত ফারিয়া ছাড়াও আছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, সৌরভ দাস প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com