যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফের বিয়ে করলেন বলিউডের এই অভিনেতা ৬০ বছর বয়সে

ফের বিয়ে করলেন বলিউডের এই অভিনেতা ৬০ বছর বয়সে

বিনোদন ডেস্ক :

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো খলনায়ক তিনি। তবে বর্তমানে চলচ্চিত্র জগৎ থেকে রয়েছেন অনেকটাই দূরে। ৬০ বছর বয়সে এসে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা।  খবর এনডিটিভির।

পাত্রী আসামের মেয়ে রুপালি বড়ুয়া। কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিস ও রূপালি। অভিনেতা আশিস বিদ্যার্থীর এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিস বিদ্যার্থী। তাদের এ সংসারে একটি সন্তান রয়েছে। অনেক আগেই এই দম্পতির বিচ্ছেদ হয়ে গিয়েছিল।
এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস, বিয়ে করে চমকে দিলেন সকলকে।

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে আশিস বিদ্যার্থী বলেন, জীবনের এ পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছি। সন্ধ্যায় পুরোনো বন্ধু-বান্ধবের জন্য পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছি।

বলিউডের এই অভিনেতাকে বাংলা সিনেমায়ও দেখা গিয়েছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে বেশির ভাগ সময় খলচরিত্রে দেখা গিয়েছে। বাংলা, হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় তাকে দেখা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com