যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৬০ বছর বয়সে তার বিয়ে করাটাকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ

৬০ বছর বয়সে তার বিয়ে করাটাকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ

বিনোদন ডেস্ক :
জীবনের পড়ন্ত বেলায় নতুন অধ্যায় সূচনা করেছেন দক্ষিণ ভারত ও বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী। ৬০ বছর বয়সে তার বিয়ে করাটাকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ। অনেকে নেট দুনিয়ায় এ নিয়ে বেশ সমালোচনাও করছেন। কোনো কোনো সমালোচনা সৌজন্যের সীমা ছাড়িয়েছে।

২২ বছরের দাম্পত্যে ইতি টানা আশিষ তাই নিজের অবস্থান খোলাসা করে পাল্টা প্রশ্ন ছুড়েছেন। বলেছেন বয়স হয়ে গেলে কি মানুষের ভালো থাকার অধিকার থাকে না?

এক সাক্ষাৎকারে আশিষ বলেছেন, তিনি বুড়ো, খিটখিটে এমন অনেক অবমাননাকর কথাই লোকজন বলছে। তাই তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘আমি বুঝতে পারি না তাহলে কি বয়স হয়ে গেলে মানুষের বাঁচার অধিকার থাকে না? অখুশি হয়ে মরতে হবে বয়স্কদের?’
তার মতে, নিজের কষ্টের রোজগারেই তিনি নিজের খরচ মেটান। তাই নিজের পছন্দের মানুষের কাছে থাকার তার অধিকার আছে। নেটিজেনদের এমন আলোচনায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

আশিষ বলেছেন, ‘দিনের শেষে আমরা সবাই কিন্তু খুশি থাকতে চাই। আর এই খুশির জন্য আজ থেকে ২২ বছর আগে আমি ও পিলু (প্রাক্তন স্ত্রী) একে অন্যের হাত ধরেছিলাম। আমাদের জীবনে আমাদের সন্তান অর্থ আসে। তারও এখন বয়স ২২। কিন্তু এত সুন্দর একটা সময় কাটানোর পর আমরা বুঝতে পারি আমরা ভাল নেই। আমরা বুঝতে পারি, আমরা ভবিষ্যৎটা আমাদের চোখে আলাদা। তখনই এই সিদ্ধান্ত নিই। কারণ, ভাল থাকার অধিকার সবার আছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com