চট্টগ্রাম প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের যে অভাবনীয় অগ্রযাত্রা হুট করে আসেনি। দেশ আজ ডিজিটাল। আজ সবার হাতে হাতে মোবাইল। আমাদের জীবনের একটি অনেক বড় অংশ ডিজিটাল প্রযুক্তি দখল করে আছে। এ অবস্থায় সবাইকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দক্ষ হতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলে চট্টগ্রামে কোডার্সট্রাস্টের ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় জরুরি একটি বিষয় এই তথ্য প্রযুক্তির দক্ষতা। কোডার্সট্রাস্ট সেই সুযোগই এখানে সৃষ্টি করছে। এখানে কেউ টেকনোলজি নিয়ে কাজ করবে, কেউ রোবটিক্স আবার কেউ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও ডিজিটাল কর্মশক্তিতে রূপান্তর করতে ‘কোডার্সট্রাস্ট’ অগ্রণী ভূমিকা পালন করছে। নতুন প্রজন্মকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে, তাদেরকে পরিবর্তনশীল পৃথিবীতে খাপ খাইয়ে নেওয়ার যোগ্য করে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি। কোডার্সট্রাস্ট এখন চট্টগ্রামে তাদের প্রতিষ্ঠান নিয়ে এসেছে। চট্টগ্রামের মানুষের জন্য এটা আনন্দের বিষয়।
Leave a Reply