যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুখ খুললেন বুবলী

মুখ খুললেন বুবলী

বিনোদন প্রতিবেদক:

ফের এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বেশ কয়েকদিন ধরেই এমন ইঙ্গিত মিলছিলো। বিশেষ করে ঈদে শাকিব-অপুর সিনেমা নিয়ে একে অপরকে শুভকামনা জানানো এবং সবশেষ ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে একসঙ্গে ঘুরে বেড়ানো এ ধারণাকে আরও জোরালো করছে। এখন স্বাভাবিকভাবেই বুবলীর প্রসঙ্গ চলে আসে। তাদের আমেরিকা সফর নিয়ে বুবলী কী ভাবছেন, জানতে কৌতূহলী দর্শক-ভক্তরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘শেহজাদের বাবাও আমি, মাও আমি। অনেক দায়িত্ব। ওর যত্ন নেওয়া, সিনেমার কাজ, সব মিলে আমি ব্যস্ত সময় পার করছি। এরমধ্যে অন্য কিছু ভাবার সময়ই নেই। আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য।’

তবে কি শাকিবের সঙ্গে তার পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে? আর কখনও তারা এক হবেন না? এমন প্রশ্নের উত্তরে বুবলীর জটিল জবাব, ‘নো কমেন্টস’।

শাকিব-অপুর আমেরিকা সফরের ছবি-ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে অনেকটা আড়ালেই ছিলেন বুবলী। তবে দু’তিন দিন ধরে তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। অংশ নিয়েছেন ‘প্রহেলিকা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।

অন্যদিকে শাকিব-অপু-জয়ের সর্বশেষ উপস্থিতি দেখা গেছে নায়াগ্রা জলপ্রপাতে। রবিবার (২৩ জুলাই) বিকালে তারা নায়াগ্রা দেখতে গিয়েছিলেন। এরপর রাতে সেখানকার চোখ ধাঁধানো আতশবাজি উপভোগ করেছেন তারা। ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গেও কিছুটা আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন অপু বিশ্বাস। ক্যামেরার সামনে শাকিবকে না দেখা গেলেও ছেলের সঙ্গে তার কথোপকথনে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

এদিকে শাকিব খান-বুবলির বিয়ের হয়ে ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com