নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি- ফাইল ফটো
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সাঁতারকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ ও শিশু। তাই তাদের সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা খুবই কার্যকর।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস-২০২৩’ পালন উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পানিতে ডুবে বাংলাদেশে গড়ে প্রতিদিন ৪০ শিশু মারা যায়, তা প্রতিরোধে দেশীয় প্রযুক্তি আছে। এসব মৃত্যু প্রতিরোধে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ৬টি কর্মপন্থা হাতে নিয়েছে, তার তিনটিই সুপারিশ করেছে বাংলাদেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে যুক্তরাজ্য বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে সহায়তা করে আসছে। আশা করি, ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ড. মাহবুবা নাসরীন, সিআইপিআরবির উপ-নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান প্রমুখ।
Leave a Reply