যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চিত্রনায়িকা মৌসুমী বোরকা পরে সিনেমা হলে

চিত্রনায়িকা মৌসুমী বোরকা পরে সিনেমা হলে

বিনোদন প্রতিবেদক:

চিত্রনায়িকা মৌসুমী। তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। দু হাত ভরে কুড়িয়েছেন ভক্তদের ভালোবাসা। তবে আগের মত সিনেমায় আর তেমন দেখা যায় না তাকে। বলা চলে, গেল শিল্পী সমিতির নির্বাচনের পর একেবারেই আড়ালে গিয়েছেন তিনি।

শুক্রবার স্বামী চিত্রনায়ক ওমর সানীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বোরকা পরে সিনেমা হলে মৌসুমী। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান। তবে ওমর সানী তাদের সঙ্গে সিনেমাটি দেখতে পারেননি।

মৌসুমী ও আরেকজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজন দুই দিক থেকে পোস্টারকে মাঝ বরাবর রেখে ছবি তুলেছেন। অর্থাৎ এই সিনেমাটিই তারা দেখেছেন। মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন।

আরেকটি ছবিতে দেখা যায় এক সারিতে বসে রয়েছেন মৌসুমী, মেহের আফরোজ শাওন ও ঈশিতা। ঈশিতা অবশ্য ফেসবুক মাধ্যমে বলেছেন, প্রিয়তমা সিনেমাটি দেখে প্রত্যেকটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন।

ছবিগুলো পোস্ট করে সানী লিখেছেন, ‘কয়েক দিন আগেই আমার পরিবার ‘সুড়ঙ্গ’ দেখেছে। তারপর গতকালই দেখল ‘প্রিয়তমা’। ব্যস্ততার কারণে আমি মিস করেছি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com