যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুখ খুললেন অপু
বিনোদন প্রতিবেদক:

দীর্ঘদিন ধরেই ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উড়ছে আবারও এক হতে চলেছেন সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ খবরে প্রাক্তন এই তারকাদম্পতির অনুরাগীরাও ভীষণ আনন্দিত। যদিও বিষয়টি পুরোপুরি এখনও খোলাসা করেননি শাকিব-অপু। কিন্তু ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শাকিবের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। মূলত এরপর থেকেই নেটিজেনদের সেই গুঞ্জন আরও জোরালো হয়।

গেল ২৭ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতায় পাড়ি জমান ঢালিউডের এই কুইন। উৎসবে অংশগ্রহণের পর ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিকল্পনার কথা জানান অপু।

চিত্রনায়িকা বলেন, আমেরিকা সফর ছিল পুরোটাই ছেলে জয়ের কথা ভেবে। মা-বাবাকে একসঙ্গে পেয়ে অনেক খুশি হয়েছে জয়। সকালে ঘুরতে বেরিয়ে যেত। আর বের হলেই মাঝে মাঝে একটু বায়না করতো। যখন যা দেখছে সেটাই কিনবে সে। সেই সময় একটু শাসন করতে হয়, বাচ্চা তো।

শাকিবের সঙ্গে শিগগিরই সংসার শুরু করবেন কিনা? এ প্রশ্নের জবাবে অপু বলেন, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। ইতোমধ্যে অনেকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। তবে আমরা ব্যক্তিগত জীবনে কী করব কিংবা কোন দিকে যাব সেটা আমাদের ভবিষ্যৎ। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ পরবর্তীতে যা হবে, সেটা গোপনই থাক। এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না।

চলতি মাসের শুরুতে ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে যান শাকিব। এর প্রায় দুই সপ্তাহ পরই সেখানে ছেলে জয়কে নিয়ে হাজির হন অপু। ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরতে-ফিরতে দেখা যায় দুজনকে। শুধু তাই নয়, একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদেরকে। এরপরেই প্রশ্ন উঠে— তাহলে কি এক হচ্ছেন শাকিব-অপু? তবে আপাতত এই ব্যাপারে কিছু বলতে নারাজ অপু। তাই তাদের অনুরাগীদের অপেক্ষায় প্রহর যেন আরও দীর্ঘ হলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com