যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কঙ্গনার কটাক্ষের জবাবে এবার মুখ খুললেন করণ

কঙ্গনার কটাক্ষের জবাবে এবার মুখ খুললেন করণ

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় নির্মাতা-প্রযোজক করণ জোহর। স্বজন-পোষণের অভিযোগে বহুবার সমালোচিত হয়েছেন তিনি। তবে বলিউড অভিনেতা সুশান্ত রাজপুতের মৃত্যুর পর দারুণভাবে সমালোচনার মুখে পড়েন করন জোহর। এসব বিষয় নিয়ে করন জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে মন্তব্য করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

এমন মন্তব্যে তার পরিবার কতটা প্রভাবিত হয়েছে সেটা নিয়ে এবার মুখ খুললেন করণ জোহর। সিনেমা সমালোচক সুচারিতার সঙ্গে সাক্ষাৎকারে করণ জানান, গত তিন বছরে আমি যে পরিমাণ ঘৃণা কুড়িয়েছি সেটা আমার মাকে খুব বেশি প্রভাবিত করেছে। আমি ওনাকে রীতিমতো কুঁকড়ে যেতে দেখেছি। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র আমাকে নিয়ে সমালোচনা দেখে উনি একদম চুপ হয়ে গেছেন।

মানুষ না জেনেই তার সম্পর্কে বাজে মন্তব্য করেছেন বলে দাবি করেন করণ। তার কথায়, ওই সময় আমার মায়ের জন্য এবং নিজের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছে। চারদিকে যা ঘটছিল তাতে নিজেকে নগ্ন মনে হত। এখন আর কী লুকব? কার সঙ্গে লড়ব? লোকজন কিছু না জেনেই অনেককিছু বলেছে আমার সম্পর্কে। তারা জানেই না আমি আদপে কেমন মানুষ। মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা তৈরি করেছে যে আমি ‘মাফিয়া’।
এর আগে কফি উইথ করণের মঞ্চে সঞ্চালক করণকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। পরবর্তীতে একাধিক পোস্ট ও সাক্ষাৎকারে করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে বিদ্রূপ করেছেন বলিউড কুইন। বিতর্কের মাঝেও বক্স অফিসে করণের ছবি ভাল ব্যবসা করেছে। আলিয়া-রণবীর অভিনীত এই ছবি মাত্র ১০ দিনেই পার করেছে ১০০ কোটির গণ্ডি। আলিয়া, রণবীর ছাড়াও ছবিতে দেখা মিলেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো তারকাদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com