যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টলিউড নায়িকা নুসরাত জাহান এবার বার্বি ট্রেন্ডে

টলিউড নায়িকা নুসরাত জাহান এবার বার্বি ট্রেন্ডে

বিনোদন ডেস্ক:

পুলের নীল জলের পাশে সেক্সি পোজ ‘বার্বি’ নুসরাত জাহানের। হ্যাঁ, এবার বার্বি ট্রেন্ডে গা ভাসালেন টলিউড নায়িকা ও বসিরহাটের তৃণমূল সাংসদ। ছেড়ে কথা বলল না নেটপাড়াও! সদ্যই দুর্নীতির টাকায় ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে নুসরাতের নামে। সেই প্রসঙ্গ টেনে তাকে বলা হলো ‘চোরের মা’।

বিতর্ক, কটাক্ষ, সমালোচনা— এ সবই নুসরাত জাহানের নিত্যসঙ্গী! কিন্তু সে সবকে থোড়াই কেয়ার, বরং যশ ঘরণী রয়েছেন স্ব-মেজাজে। রায়ান গসলিং ও মারগট রবির সুপারহিট ছবি ‘বার্বি’র দৌলতে সোশ্যাল মিডিয়ায় এখন গোলাপি বিপ্লব।

সেই ট্রেন্ডে সামিল হয়ে গোলাপি ক্রপ টপ আর হট প্যান্টে সুইমিং পুলের কাছে ফ্রেমবন্দি হলেন পুত্রসন্তান ইশানের হট মাম্মি নুসরাত জাহান। কখনো নীল জলে ডুবিয়ে দিলেন পা, আবার কখনো শরীর এলিয়ে শুয়ে পড়লেন পুলের পাড়ে।

নুসরাতের এই ছবি দেখেই রে রে করে উঠল নেটিজেনরা। কেউ দুর্নীতি প্রসঙ্গ টেনে ট্রোল করলেন, কেউ আবার ‘অপুষ্টির শিকার’, ‘রিকেট রোগী’ বলে কটাক্ষ জুড়লেন। নুসরাতের সুরু পা আর কোমর দেখে নায়িকাকে অসুস্থ বলে রব তুললেন নেটিজেনরা। একজনের প্রশ্ন, ‘আচ্ছা যশদা কি তোমাকে খেতে দেয় না?’

নুসরাত এই ছবি শেয়ার করে লিখেছেন- ‘গোলাপি আভায় দিবাস্বপ্নের মতো পোশাকে উজ্জ্বল’, সঙ্গে হ্যাশট্যাগে ‘বার্বি’ উল্লেখ করতে ভোলেননি। এই ছবির কমেন্ট বক্সের শুরুতেই এক নেটিজেন নুসরাতকে ‘চোরের মা’ উল্লেখ করে লেখেন- ‘চোরের মায়ের এত ফ্যাশন কিসের?’

দিন কয়েক আগেই প্রায় ২৪ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে। মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা নয়-ছয় করার অভিযোগ। সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরাত।

দুনীর্তির অভিযোগ নিয়ে একতরফা সাফাই দেন অভিনেত্রী। জানান, ওই কোম্পানি থেকে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি, যা ২০১৭ সালে সুদসহ ফিরিয়ে দিয়েছেন। গোটা ঘটনাকে সংবাদ মাধ্যমের অতি-সক্রিয়তা বলে পাল্টা অভিযোগ তোলেন নুসরাত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com