যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাট্যসংগঠন স্বপ্নদলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনী

নাট্যসংগঠন স্বপ্নদলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক:

নাট্যসংগঠন স্বপ্নদলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র দুটি বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। আজ (১০ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে পরপর প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘ঐতিহ্য অন্বেষণে শৈল্পিক শুদ্ধতা’ স্লোগানে ২০০১ সালের আজকের দিনে ‘স্বপ্নদল’ প্রতিষ্ঠিত হয়।

রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয়- মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন।

মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা, অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন।

এবারে অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে- অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন- সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু, আলী, বিপুল, নিসর্গ, মাসুদ, হাসান, সুকুমার, তুষার, রাজীব, বিমল, অনিন্দ্য প্রমুখ। আজ প্রযোজনাটির ৯৭ ও ৯৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১ সালে সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে নির্মিত হয়। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি দেশে নিয়মিত মঞ্চায়নের পাশাপাশি ভারতে আমন্ত্রিত প্রদর্শনী হলেও সর্বশেষ দিল্লিস্থ ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ভারত রঙ্গ মহোৎসব’-এ নির্বাচিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com