যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলা গানে ভাইরাল জনি

বাংলা গানে ভাইরাল জনি

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার। পর্দায় তার উপস্থিতি মানেই ঝিমিয়ে পড়া দর্শকদের মুখে হাসি। এবার তিনি দর্শকদের সামনে এলেন গায়ক হয়ে। তাও আবার খাঁটি বাংলায় লোকগান গাইলেন তিনি! আর সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইংল্যান্ডে ঘুরতে গিয়ে নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতেই গুনগুনিয়ে ওঠেন তিনি। তারপর ক্যামেরার সামনে এসে গান ধরেন তিনি। খাঁটি বাংলায় লোকগান – ‘তুমি যদি বন্ধু থাকো উদাসী/ সকালের ফুল তবে বিকেলে বাঁশি/ অচেনা পাখি উড়িয়া আসিবে/ বসবে যৌবন ডালে/ পিরিত জমে না, জমে না, জমে না সই/ মন যদি মনেতে না মেলে।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তার গান শুনে আরও একজন অভিনেতা পাশে এসে গানের তালে তাল দিচ্ছেন। বোঝাই যাচ্ছে, আশপাশের লোকজন বেশ পছন্দই করেছেন জনি লিভারের বাংলা গান। সে গানের অর্থ বুঝুক বা না বুঝুক।

দীর্ঘ কেরিয়ারের বহু সম্মান পেয়েছেন জনি লিভার। ‘দুলহে রাজা’ এবং ‘দিওয়ানা মস্তানা’ সিনেমার জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, সেরা কৌতুকাভিনেতা হিসাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com