যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাকিবের যে জিনিস দেখে আনন্দিত পূজা চেরী

শাকিবের যে জিনিস দেখে আনন্দিত পূজা চেরী

বিনোদন প্রতিবেদক :

দীর্ঘ প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা পূজা চেরী। বর্তমানে তার সব ব্যস্ততা নতুন সিনেমা ‘লিপস্টিক’ ঘিরে। সম্প্রতি শেষ হয়েছে প্রথম ধাপের শুটিং। দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে শিগগিরই।

মাসখানেক আগে মাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন পূজা চেরী। সেখানে বসেই দেখেছেন গত ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ছবিটি দেখে ভালো লাগা কাজ করেছে বলে জানান এ অভিনেত্রী।

পূজা বলেন, কিছুদিন আগে আমার মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলাম। সেখানে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখেছি। তার কারণ আমি যাওয়ার কয়েকদিন পর সেখানে সিনেমাটি মুক্তি পেয়েছে।

তিনি আরো বলেন, ‘প্রিয়তমা’ দেখে খুব ভালো লেগেছে আমার। আমেরিকার হলে বসে বাংলা সিনেমা দেখার অনুভূতি আসলে আনন্দের।

গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা ‘গলুই’। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়ে যান। বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হলে পরবর্তীতে মুখ খোলেন দুজনেই। জানিয়ে দেন, প্রেমের গুঞ্জন শুধুই রটনামাত্র। পেশাগত সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে।

জানা গেছে, ‘লিপস্টিক’ ছবিতে দুটি ভিন্ন চরিত্রে ধরা দেবেন পূজা চেরী। একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে পূজার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরী অভিনীত ‘নাকফুল’ সিনেমাটি। এছাড়া কয়েকটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে ‘মাসুদ রানা’ ছবিটির। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এ অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com