যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এক হলেন রাজ-পরী!

এক হলেন রাজ-পরী!

বিনোদন প্রতিবেদক:

নেটিজেনদের ধারণা মিথ্যা করে দিয়ে ফের এক ফ্রেমে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ও শরিফুল রাজকে।
বুধবার (১৭ আগস্ট) রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন এই ঢালিউড দম্পতি; যার বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ছবি ও ভিডিওগুলোতে দেখা যায়, একসঙ্গে বসে হাস্যরস করছেন রাজ-পরী। আবার একটি ছবিতে দুজন দুজনকে জড়িয়ে ধরতেও দেখা যায়। সবগুলো ছবিতেই হাস্যোজ্জ্বল ছিলেন এই দম্পতি। ওই অনুষ্ঠানে একমাত্র ছেলে রাজ্যের জন্মদিন উপলক্ষে কেক কাটেন তারা।
এর আগে, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র প্রথম জন্মদিন পালন করেন পরীমণি। তবে জন্মদিনের উৎসবে ছিলেন না রাজ্যের বাবা শরীফুল রাজ। কেননা বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কের টানাপড়েন চলছিল। ফলে অনেকেই ধারণা করছিলেন, রাজ-পরীকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না। তবে নেটিজেনদের সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে ফের একসঙ্গে দেখা গেল রাজ-পরীকে।

আরও পড়ুন : আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি
প্রসঙ্গত, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com