যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বরিশাল এইচএসসি: বরিশালে ১৩১ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৭,২৮৯

বরিশাল এইচএসসি: বরিশালে ১৩১ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৭,২৮৯

বরিশালপ্রতিনিধি:

 

দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এবার বরিশাল বোর্ডের ১৩১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৭ হাজার ২৮৯ জন। পরীক্ষার প্রস্তুতিতে সন্তুষ্ট শিক্ষার্থীরা।

এদিকে বোর্ড চেয়ারম্যান বলেছেন, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য নেওয়া হয়েছে যাবতীয় ব্যবস্থা।

বৃহস্পতিবার প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তবে আরও বেশি সময় পেলে প্রস্তুতি আরও ভালো হতো বলে জানিয়েছে তারা। তার পরপরও ভালো ফলাফলের বিষয়ে আশাবাদী পরীক্ষার্থীরা।
এদিকে পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দীন খান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এবার পূর্ণাঙ্গ ১০০ নন্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৩ হাজার ২৪০ জন এবং ৩৪ হাজার ৪৯ জন ছাত্রী। আগামী ২৫ সেপ্টেম্বর শেষ হবে এবারের এইচএসসি পরীক্ষা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com