যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজের অবস্থা আশঙ্কাজনক

রাজের অবস্থা আশঙ্কাজনক

বিনোদন প্রতিবেদক:

মান-অভিমান ভুলে ফের এক হওয়ার খবরে আনন্দে ভাসছিলেন তারকা দম্পতি রাজ-পরীর ভক্তরা। তবে সেই খুশিতে আবারও ঘি ঢেলে দিয়েছেন তারা। এর একদিন পার হতে না হতেই আবারও খবরের শিরোনামে উঠে এসেছে তাদের বিচ্ছেদের কথা। এ দিকে মাথায় আঘাত পেয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন রাজ।
শুক্রবার (১৮ আগস্ট) মধ্যরাতে খবর আসে, গুরুতর জখম হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা।
সূত্রের বরাতে জানা গেছে, রাজের মাথা ফেটে গেছে। অনেক রক্তক্ষরণও হয়েছে তার। ফলে বার বার অভিনেতার জ্ঞান যাওয়া আসার মধ্যে রয়েছে।
তবে কীভাবে রাজের সঙ্গে এই দুর্ঘটনা ঘটল, সেই তথ্য এখনও জানা যায়নি।
এর আগে অভিমান ভেঙে পরীর বসুন্ধরার বাসায় ফিরে রাজ জানিয়েছিলেন, ছেলেকে নিয়ে ভালো আছেন তারা। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে গোপনে বিয়ে করেন রাজ-পরী। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে পদ্ম। তবে রাজের ফেসবুকে তিনি অভিনেত্রীর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় রাজ-পরীর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com