যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকাই চলচ্চিত্রে কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা

ঢাকাই চলচ্চিত্রে কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক :

শিগগিরই ঢাকাই চলচ্চিত্রে পা রাখতে চলেছেন টালিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে এই নায়িকা জানিয়েছিলেন, সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। এবার সিনেমায় কাজ করার অনুমতি পেলেন সায়ন্তিকা।

জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে।

সেখানে উল্লেখ রয়েছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

পুরোপুরি বাণিজ্যিক ধারায় ‘ছায়াবাজ’ সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় এখনও বাংলাদেশে আসতে পারেননি নায়িকা। ভিসা নিশ্চিত করা গেলেই নতুন করে শুটিং শিডিউল করা হবে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে সায়ন্তিকার সঙ্গে চুক্তি হয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com