শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন হাবু

নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন হাবু

বিনোদন প্রতিবেদক :

জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা চাষী আলম। শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে করেছেন এই অভিনেতা। এর আগে ২৪ আগস্ট চাষী আলমের গ্রামের বাড়িতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় অভিনেতার গায়েহলুদ। আর বিয়ের পর থেকেই নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন ‘হাবু’ খ্যাত এই অভিনেতা।

জানা গেছে, চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। বর্তমানে তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন।

এ দিকে প্রিয় তারকার বিয়ের খবর শোনার পর থেকে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন চাষী আলমের অনুরাগীরা। নেটমাধ্যমে অভিনেতার ভেরিফায়েড ফেসবুকে তাকে মেনশন করে রীতিমতো শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারা।

চাষী আলমের বিয়ের একটি ছবি অভিনেতাকে মেনশন করে একজন লিখেছেন, ভালোবাসা সুন্দর। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি। আরেকজন লেখেন, অভিনন্দন শত চাষী আলম ভাইয়া।

এক ভক্ত লিখেছেন, হাসিটাই বলে দেয়, ভালোবাসা সুন্দর। আরেকজন লেখেন, অভিনন্দন ভাই, জীবনের নতুন জার্নির জন্য শুভকামনা রইল।

বিয়ের প্রসঙ্গে চাষী আলম বলেন, কিছুদিন আগে পরিবার থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়। আমাদের সকলেরই মেয়ে পছন্দ হয়েছে। হানিমুনে স্ত্রীকে নিয়ে ইউরোপে যাওয়ার ইচ্ছে আছে। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করেই হানিমুনে যাব।

এবার ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক। যা ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কয়েক দিন। ওই নাটকগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com