যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিতালী মুখার্জি মাতাবেন নিউইয়র্ক

মিতালী মুখার্জি মাতাবেন নিউইয়র্ক

বিনোদন ডেস্ক :

নিউইয়র্ক মাতাবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জি। শনিবার (২৬ আগস্ট) নিউইয়র্কের জ্যামাইকার মেরী লুইস একাডেমি মিলনায়তনে ‘মিউজিক্যাল নাইট উইথ মিতালী মুখার্জী অ্যান্ড বাদশা বুলবুল’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে গ্যালাক্সি মিডিয়া।

নব্বই দশকে ‘এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘যেটুকু সময় তুমি থাকো পাশে’সহ শত শত জনপ্রিয় গান গেয়ে শ্রোতা-দর্শকদের বিমোহিত করে রাখতেন মিতালী মুখার্জি।

শুধু জনপ্রিয়তা নয়, ১৯৮২ সালে ‘দুই পয়সার আলতা’ সিনেমার ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সুকণ্ঠী এই গায়িকা।

জানা গেছে, মিতালী মুখার্জির শিক্ষা জীবনের শুরু ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ে। ময়মনসিংহের মুমিনুন্নিসা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করার পর তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতের গুজরাটের মহারাজা সায়াজী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে অধ্যয়ন করতে যান এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণের পাশাপাশি গোল্ড মেডেলও লাভ করেন মিতালী মুখার্জি। তিনি বারোদা এবং আহমেদাবাদ এর রেডিও এবং টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন এবং গুজরাটের বিভিন্ন শহরে কনসার্টে অংশগ্রহণ করতেন।

এরপর তিনি এমফিল করতে চলে যান মুম্বাই। সেখানে মুম্বাই দূরদর্শন এবং মুম্বাই রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন। নিয়মিত কনসার্টে অংশগ্রহণ করার পাশাপাশি তিনি বাংলাদেশের চলচিত্রের জন্যও প্রচুর গান করেছেন। বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ভারতে পড়াশোনা করার সময়ে পরিচিত হন খ্যাতিমান গজলশিল্পী ভুপিন্দর সিংয়ের সঙ্গে। ১৯৮৩ সালে বিয়ের পর ভারতেই স্থায়ী হন।

গ্যালাক্সি মিডিয়ার কর্নধার বদরুদ্দোজা সাগর বলেন, রুচির দুর্ভিক্ষের প্রতিবাদে প্রবাসে সংগীতের নান্দনিক ধারাকে শুদ্ধ পরিবেশনায় উপস্থাপন করতে গ্যালাক্সি মিডিয়া বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে মিতালী মুখার্জির মত একজন জনপ্রিয় এবং গুণী শিল্পী নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন প্রিসিলা এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে আরটিভি ও ঠিকানা।

সুস্থ্য সংগীত চর্চায় পাশে থাকার জন্য বদরুদ্দোজা সাগর সবাইকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান। পাশাপাশি আরও জানার জন্য (৯২৯) ৫৩৮-৭৯০৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com