শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্লাস্টিক সার্জারি করিয়ে প্রাণ হারালেন আর্জেন্টাইন মডেল সিলভিনা লুনা

প্লাস্টিক সার্জারি করিয়ে প্রাণ হারালেন আর্জেন্টাইন মডেল সিলভিনা লুনা

বিনোদন ডেস্ক :

প্লাস্টিক সার্জারি সফল না হওয়ার কারণে মৃত্যু হল আর্জেন্টিনার ৪৩ বছর বয়সী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিলভিনা লুনার। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর মাত্র দু’সপ্তাহ আগে পুনরায় প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন সিলভিনা। তবে অস্ত্রোপচারের পরিণতি এতটা ভয়ঙ্কর হবে, তা বুঝতেই পারেননি তিনি।

জানা গেছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন লুনা। তার জেরেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। যা গত বছর থেকে চরম আকার নেয়। তার কিডনি দু’টি বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন লুনা। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। অবশেষে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু অভিনেত্রীর বাঁচার আর কোনও আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

লুনার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা রয়েছে তার নামে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com