যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফারিণের বিরুদ্ধে জোভানের অভিযোগ

ফারিণের বিরুদ্ধে জোভানের অভিযোগ

বিনোদন প্রতিবেদক :

ঢালিউডের ছোট পর্দার তারকা অভিনেতা জোভান। সরাসরি নাম প্রকাশ না করে সম্প্রতি সংবাদ মাধ্যমে সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। ওটিটি প্লাটফর্মকে বেশি গুরুত্ব দিচ্ছেন তার সহকর্মী এইটা ভাবছেন এই অভিনেতা।

সহকর্মীর নাম প্রকাশ না করলেও সে নাটকের নাম জানিয়েছেন জোভান। ওই নাটকের নাম ‘জানেমান তুই আমার’। এই নাটকের নাম প্রকাশ করায় স্পষ্ট হয়ে উঠেছে, সহকর্মী ফারিণের দিকে অভিযোগের তীর তাক করেছেন জোভান।

এই মুহূর্তে ফারিণ দেশের বাইরে রয়েছেন। তবে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, সহশিল্পী হিসেবে জোভান দারুণ। কদিন আগেও তার সঙ্গে কথা হয়েছে। অথচ অভিযোগের বিষয়ে জোভান আমাকে কিছুই বলেননি।

ফারিণ আরো বলেন, আলোচনায় অনেক বড় সমস্যারও সমাধান করা যায়। অথচ ওই নাটক কিংবা অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট কেউই আমার সঙ্গে কোনো কথা বলেননি।

সবশেষে জোভানের এ অভিযোগে কষ্ট প্রকাশ করেন অভিনেত্রী। সহকর্মীদের একে অন্যের প্রতি আরও একটু শ্রদ্ধাশীল হওয়ার তাগিদও অনুভব করেন। কারণ কিছু বলার থাকলে সরাসরি তাকেই বিষয়টি জানাতে পারত সংশ্লিষ্টরা। যা মোটেও করা হয়নি বলে জানান অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com