যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ‘একটি সুন্দর পারিবারিক ছবি- যদিও তিনি রাষ্ট্রীয় অতিথি’

ফ্রান্সের প্রেসিডেন্ট ‘একটি সুন্দর পারিবারিক ছবি- যদিও তিনি রাষ্ট্রীয় অতিথি’

বিনোদন প্রতিবেদক

ফাইল ছবি
একটি সুন্দর পারিবারিক ছবি- যদিও তিনি রাষ্ট্রীয় অতিথি- লেখাটা একটি ছবির ক্যাপশন যে ছবিতে রয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। যিনি এসেছিলেন জলের গান ব্যান্ডের রাহুল আনন্দের বাসায়। প্রেসিডেন্ট ম্যাঁখোর সঙ্গে বাড়ির দরজায় দাঁড়িয়ে ছবি পোস্ট করে এমনটাই লিখলেন।

রাহুল আনন্দ বললেন, ‘ভাঙাবাড়িতে আনন্দের হাট-বাজার! কৃতজ্ঞ আমাদের বাড়িওয়ালার প্রতি – যিনি আমাদের এই ভাঙাবাড়িকে দেখে রাখতে দিয়েছেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। রাতে নৈশভোজ শেষে রাত সাড়ে এগারোটার দিকে তিনি হাজির হয়েছিলেন ‘জলের গানে’র সংগীতশিল্পী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার স্টুডিওতে।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাসা ও স্টুডিও ঘুরে দেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। রবিবার (১০ সেপ্টেম্বর) তিনি রাহুল আনন্দের বাসায় প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় কাটান।

এ সময় রাহুলকে একটি কলম উপহার দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছবি শেয়ার করতে রাহুল লেখেন, “ফরাসী দেশের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ-এর দেয়া সুন্দরতম উপহার, একটা কলম! উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেনো এই কলম দিয়ে গান ও কবিতা লিখি। লিখি প্রকৃতি ও প্রাণের কথা। একদিন উনি সেই গান শুনবেন! পৃথিবী সুন্দর হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com