শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘আমাদের ব্যক্তিগত গ্যালারি হ্যাক করে ছবিগুলো ছড়ায়’

‘আমাদের ব্যক্তিগত গ্যালারি হ্যাক করে ছবিগুলো ছড়ায়’

বিনোদন ডেস্ক:

ঢালিউডের অভিনেত্রী ইয়ামিন হক ববি ও প্রযোজক সাকিব সনেট। তাদের প্রেমের খবর ঠিক এক বছর আগে প্রকাশ্যে আসে।

সনেটের ‘নোলক’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। এক পর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়। দীর্ঘদিন প্রেম করার খবর গত বছরই নিশ্চিত করে এই জুটি।

এরই মধ্যে একই বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাদের ব্যক্তিগত মূহূর্তের কিছু ছবি। বিষয়টি নিয়ে দু’জন সে সময় চুপ থাকলেও সম্প্রতি সনেট জানিয়েছেন কিভাবে ঘটেছিল সেই কাণ্ড।

সনেট বলেন, যেহেতু আমরা একটা সম্পর্কে ছিলাম, ছবিগুলো আমাদের ক্যান্ডিড ছবি ছিল। সেখানে কোনো নগ্নতা বা কিছু ছিল না। শুটিংয়ে ববি তার কস্টিউমস পরিবর্তন করছিল। সেই সময়েই তোলা ছবি।

ছবিগুলো কিভাবে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ঘটনা উল্লেখ করে এই প্রযোজক বলেন, আমরা যখন চন্ডিগড় গিয়েছিলাম এক ফিল্ম ফেস্টিভালে, সেই জায়গাটা ছিল খুব হাইটেক এরিয়া। সেখানে যখন আমরা লোকাল ওয়াইফাই কানেক্ট করি, তখনই কোনো হ্যাকার আমাদের ব্যক্তিগত গ্যালারি হ্যাক করে ছবিগুলো ছড়িয়ে দেয়।

এ ঘটনার পরে আমি অভিযোগ করলে ছবিগুলো অনেক ওয়েবসাইট থেকে নামিয়ে দেওয়া হয়। এমনকি ওই সময় আমি প্রায় এক মাস আমার ফেসবুক অ্যাকাউন্টেও লগ ইন করতে পারিনি-যোগ করেন সনেট।

এর আগে ববির সঙ্গে সম্পর্কের বিষয়ে সনেট বলেছিলেন, প্রেম থেকে পরিণয় খুব সুন্দর একটা বিষয়। প্রেমের সার্থকতা সেখানেই। আমাদেরও সেটাই ইচ্ছা। দুই পরিবারের মতামত নিয়েই বিয়ে করতে চাই। তবে কবে বিয়ে হবে, সে ব্যাপারে ববির মতামতই সবার আগে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com