শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এফডিসিতে নেওয়া হলো না নির্মাতা সোহানের মরদেহ

এফডিসিতে নেওয়া হলো না নির্মাতা সোহানের মরদেহ

বিনোদন প্রতিবেদক:

প্রিয় কর্মস্থলে আর ফেরা হবে না ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহানের। বুধবার (১৩ সেপ্টেম্বর) না ফেরার দেশে চলে গেছেন তিনি। সাধারণত চলচ্চিত্র অঙ্গনের কেউ মারা গেলে এফডিসিতে নেওয়া হয় মরদেহ। সেখানে প্রিয় সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানান চিত্রজগতের সংশ্লিষ্টরা।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
দীর্ঘদিন এফডিসিতে নেতৃত্ব দিয়েছেন সোহানুর রহমান। কিন্তু আজ তিনি না ফেরার দেশে। মরদেহ এফডিসিতে নিতে রাজি নন নির্মাতার তিন কন্যা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে পরিচালক কাজী হায়াতের মাধ্যমে সোহানের বড় মেয়ে এই বার্তা পাঠিয়েছেন। ফলে শেষবারের মতো প্রিয় কর্মস্থলে আর যাওয়া হচ্ছে না গুণী এই নির্মাতার।

এ দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইসলামিক রীতি অনুসারে নির্মাতা সোহানের পরিবার তাড়াতাড়ি মরদেহ দাফন করতে চান। তাই বুধবার রাতেই নির্মাতার মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়।

এ দিকে নির্মাতার মৃত্যুর একদিন আগেই মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান। তবে মৃত্যুর আগে স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন সোহানুর রহমান। সে অনুযায়ী স্ত্রীর কবরের পাশেই শায়িত হবেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সোহানুর রহমান স্ত্রী। সেই শোক না কাটতেই তিনিও চলে গেলেন ওপারে। ঘুমের মধ্যেই সোহানুর রহমানের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com