যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রশংসায় ভাসছেন বাঁধন খুফিয়া’ ট্রেইলারে

প্রশংসায় ভাসছেন বাঁধন খুফিয়া’ ট্রেইলারে

বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বলিউডে পা রাখতে যাচ্ছেন ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে তিনি। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

ট্রেলার শুরু হয় ২০০৪ সালের ঘটনা দিয়ে। ভারতের একটি গোয়েন্দা সংস্থার নজরদারিতে থাকা একজন যুগ্ম সচিবের অদৃশ্য হওয়ার গল্প দেখানো হয়েছে। ট্রেলারের পরতে পরতে টান টান উত্তেজনা। রহস্যের সমাধানের খোঁজ করতে থাকেন টাবু। মুল সন্দেহভাজন চরিত্রে আলি ফজলের ওপর নজরদারি করতে দেখা যায়। ট্রেলারের অর্ধেকের পরেই দেখা যায় বাঁধনকে। শেষাংশেও দেখা যায় অভিনেত্রীকে।

ট্রেলারে বাধনের লুক নজর কেড়েছে। তার চরিত্র তৈরি করেছে কৌতূহল। কয়েকটি দৃশ্যেই আজমেরী হক বাঁধন প্রমাণ করেছেন তার মেধা।

‘খুফিয়া’ নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। অক্টোবরের ৫ তারিখে নেটফ্লিক্সে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com