যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের এসএসসি টেস্ট পরীক্ষার ফল ও ফরম পূরণের তারিখ জানালো বোর্ড

দেশের এসএসসি টেস্ট পরীক্ষার ফল ও ফরম পূরণের তারিখ জানালো বোর্ড

নিজস্ব প্রতিবেদক:
প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণ শুরুর তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। দেশের সাধারণ অন্য আট শিক্ষা বোর্ডও অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী- ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে।

গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
বোর্ড সূত্র জানায়, এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে বোর্ড।

বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে।

এদিকে জানানো হয়েছে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com