শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাভারের সংবিধান সংরক্ষণ করা আমাদের পবিত্র দায়িত্ব : প্রধান বিচারপতি

সাভারের সংবিধান সংরক্ষণ করা আমাদের পবিত্র দায়িত্ব : প্রধান বিচারপতি

সাভার প্রতিনিধি:

সংবিধান সংরক্ষণ করা আমাদের পবিত্র দায়িত্ব : প্রধান বিচারপতি
সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে তার পরিবারের সদস্যসহ ছিলেন আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার।

এ ছাড়া স্মৃতিসৌধে তাদের সঙ্গে ছিলেন ঢাকার জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এই স্মৃতিসৌধ আমাদের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে নির্মাণ করা হয়েছে। আমরা আজকে এখানে এসেছি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

এ দেশের সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানকে সংরক্ষণ করা, আমি এবং আমার সহকর্মীদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব। আমরা সেই শপথ নিয়েছি। এই শপথে বলীয়ান থাকার জন্য আবারও আসলাম, এই শহীদ বেদিতে।

শহীদদের কথা স্মরণ করে আমরা যেন আমাদের শপথে বলীয়ান থাকতে পারি, সেই জন্য আজকে এখানে আসা।’
এর আগে সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com