যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বলিউডের অভিনেত্রী ট্রলের শিকার জাহ্নবী

বলিউডের অভিনেত্রী ট্রলের শিকার জাহ্নবী

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর। স্বল্প সময়ের ক্যারিয়ার তার। তবুও দর্শকদের হৃদয় জয় করতে একটুও সময় লাগেনি। জাহ্নবীর যে কোনো কাজ নিয়েই এখন আলোচনা হয়। তবে আলোচনায় বলতে শুধু প্রশংসা জুটবে– বিষয়টি এমনো নয়। এবার এরই প্রমাণ মিলল নেটিজেনদের কটাক্ষে।

‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’-এ অংশ নেওয়ার পর থেকেই ক্রমাগত ট্রলের শিকার হতে হচ্ছে জাহ্নবীকে। যদিও অভিনেতা-অভিনেত্রীদের যে কোনো বিষয়ে ট্রলড হওয়া নতুন কিছু নয়। নানা কারণেই সামনে আসে তাদের সব বিষয়। তবু বিষয়টি কিছুটা হলেও যে মন খারাপ করে দেয়, তা স্বীকারও করেছেন অনেকে। জাহ্নবী কাপুরও ট্রলের শিকার হয়ে খানিকটা হতাশ।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এই বলিউড তারকা সম্প্রতি ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’-এ একেবারে অন্যরকম লুকে হাজির হয়েছিলেন। তাঁর পরনে ছিল একটি ধাতব ফিনিশ কালো পোশাক, যা তিনি শোর জন্য একটি ম্যাচিং বডি-গ্রেজিং স্কার্টের সঙ্গে পরেছিলেন। ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের এই পোশাকে তিনিই ছিলেন শো-স্টপার। তাই স্বাভাবিকভাবেই দর্শকের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী। কিন্তু তিনি র‍্যাম্পে যে হেঁটেছেন, তা দেখে অনেকেরই চক্ষু হয়ে গেছে চড়কগাছ। আর ফ্যাশন উইকের ভিডিও দেখার পর নেটিজেনরাও উঠেপড়ে লেগেছেন ট্রল করতে।

শুধু র‍্যাম্পে হাঁটা নয়, জাহ্নবীর পোশাক নির্বাচন নিয়েও কথা বলতে ছাড়েননি নেট দুনিয়ার বাসিন্দারা। এত কিছুর পরও বিষয়টি নিয়ে নীরবতা দেখাচ্ছেন অভিনেত্রী; যা থেকে বোঝা যায়, আপাতত এসব বিষয় ছেড়ে অভিনয় নিয়েই ভাবছেন তিনি।

এদিকে বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনে দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবী কাপুরের। কোরাতলা শিবা পরিচালিত দক্ষিণী ছবি ‘দেবরা’য় দেখা যাবে এই অভিনেত্রীকে। বিপরীতে থাকছেন আলোচিত অভিনেতা জুনিয়র এনটিআর। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com