শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিচার প্রশাসনে ৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

বিচার প্রশাসনে ৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

নিজস্বপ্রতিবেদক:
ফাইল ছবি
৯৭ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর তাদের পদায়নও করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ৩০ এপ্রিলের সুপারিশের প্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এ বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০,৯৩৫-৬৪,৪৩০ বেতনক্রমে কয়েকটি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করবেন না বলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদানের তারিখ থেকে ৯০ দিন সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজের তত্ত্বাবধানে আদালতের কার্যাবলি পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

এতে আরও বলা হয়, এ নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তিনি শিক্ষানবিশ স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের আগে ওই মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com