যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বলিউডে অভিনয়ে হাতেখড়ি হতে না হতেই নালিশের বহর সুহানার!

বলিউডে অভিনয়ে হাতেখড়ি হতে না হতেই নালিশের বহর সুহানার!

বিনোদন ডেস্ক:
সুহানা খান

আর দিন কয়েক পরেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আগামী ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। সিরিজের জন্য স্কেটিং, ব্যালের মতো কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়েও যেতে হয়েছে সুহানাকে। শুটিংয়ের আগে মেয়ের মহড়ার সময় নাকি সেখানে উপস্থিত ছিলেন খোদ শাহরুখ। তাতেই নাকি নালিশের বহর বেড়ে গিয়েছিল সুহানার!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন নৃত্য প্রশিক্ষক গণেশ হেগড়ে। তিনি বলেন, “সুহানা ও তার সহ-অভিনেতারা যখন ‘দি আর্চিজ’-এর জন্য স্কেটিংয়ের মহড়া দিচ্ছিলেন, তখন সেখানে এসেছিলেন শাহরুখ। তিনি চোখের সামনে ভাল কিছু দেখলেই খুব উৎসাহ দেন। আমরা যখন মহড়ার মাঝে বিরতি নিয়েছি, তখন তিনি এসে আমাকে বলেন- সুহানা নাকি তাকে নালিশ করেছে যে, আমি একদম প্রশংসা করি না। তারপর শাহরুখ নাকি মেয়েকে বলেছেন-গণেশ কোনও দিন আমারও প্রশংসা করেননি, তোমার কী করে করবেন! আমি তখন বললাম- যদি আমি আগেই ওকে প্রশংসায় ভরিয়ে দিতাম, তাহলে ও যতটা খেটেছে গানের ভিডিওর জন্য, সেই পরিশ্রম ও আর করত না। তবে এটা ঠিক, সুহানা বাকিদের চেয়ে অনেক বেশি পরিণতভাবে শুট করেছে।”

শুধু অভিনেত্রী হিসেবে নয়, একই সঙ্গে গায়িকা হিসেবেও অভিষেক হতে চলেছে সুহানার। ‘দি আর্চিজ’ সিরিজেরই একটি গান গেয়েছেন শাহরুখ-কন্যা। কয়েক দিন আগে সে কথা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় জানিয়ে একটি পোস্টও করেছিলেন তিনি। সুহানা লেখেন, “আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com