যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ কৃষি বারিতে রোগের সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি বারিতে রোগের সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের আয়োজনে বৃহস্পতিবার “তরমুজের ঢলেপড়া ও কাণ্ড ঝলসে যাওয়া রোগের সমীক্ষা ও সমন্বিত ব্যবস্থাপনা কর্মশালা” বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় প্রকল্প প্রতিবেদন উপস্থাপন করেন সাবেক-পিআই এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য) ড. মো. মাহফুজ আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম। কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক, কেজিএফ, ড. নাথু রাম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগ) ড. মো. ইকবাল ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগ) ড. মো. মতিয়ার রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরমুজ আবাদের প্রধান সমস্যা ঢলে পড়া ও কান্ড ঝলসে যাওয়া রোগ। যার সঠিক ব্যবস্থাপনা করা গেলে আমাদের কৃষকরা তরমুজ চাষে বেশী লাভবান হবেন। সাথে সাধারন ভোক্তা ন্যায্যমূল্যে পন্য পাবেন।
কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বারি’র বিভিন্ন কেন্দ্র, বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com