শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কলকাতায় ‘পেটে আর কয়টা বাচ্চা আছে?’, ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী

কলকাতায় ‘পেটে আর কয়টা বাচ্চা আছে?’, ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:
ফাইল ছবি

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর কাছে কটাক্ষ, বিদ্রুপ, সমালোচনা- এসব শব্দ নিত্যদিনের বিষয়। প্রায়ই অভিনেত্রীকে পড়তে হয় কটাক্ষের মুখে। পর্দায় উপস্থিতি থেকে শুরু করে ব্যক্তি জীবন, শ্রাবন্তী বরাবরই আকর্ষনের কেন্দ্রবিন্দু নেটিজেনদের কাছে। গত কয়েক বছর ধরে নেটিজেনরা যেভাবে প্রকাশ্যে শ্রাবন্তীকে কটাক্ষ করেছেন, তা অভিনেত্রীর কাছে গায়ে সয়ে যাবার মতো বিষয় হয়ে গেছে।

সম্প্রতি আরো একবার কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। আর সেটিও শাড়ি পরে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে হারিয়ানভি ‘ঠুমক ঠুমক’ গানের সুর। সেই গানের তালে পা মেলাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিখ্যাত তারকারা। ব্যতিক্রম নন শ্রাবন্তীও।

গাঢ় রঙের সি-থ্রু (স্বচ্ছ) শাড়ি পরে সেই গানের তালেই নেচেছেন শ্রাবন্তী এবং সেই ভিডিওটি তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। এরপরই সেই ভিডিওকে কেন্দ্র করে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর ভিডিওতে একের পর এক বিদ্রুপমুলক মন্তব্য দেখা গেছে। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে যেন।’ কেউ লিখেছেন, ‘বুড়ো বয়সে আর কতো!’

অন্য এক নেটিজেন শ্রাবন্তীকে একরকম নারী যৌনকর্মীদের সঙ্গেই তুলনা করে বসেছেন! সেই ব্যক্তি লিখেছেন, ‘এটা কী নাচ! এতো আগে বাইজিখানার সিনেমায় দেখতাম। এইসব করে ছেলে ফাঁসানো এখন হয়তো যাবে না। তাও চেষ্টা চালিয়ে যান। আমরা তো মজা লুটে নেই।’ কেউ কেউ আবার অভিনেত্রীর ‘শাড়ি খুলে যাওয়া’র মতো কুৎসিত শঙ্কাও প্রকাশ করেছেন নির্দ্বিধায়। কেউ লিখেছেন, ‘পেটে আর কয়টা বাচ্চা আছে?’

যদিও এসব নোংরা মন্তব্যের জবাব দেননি শ্রাবন্তী চট্রোপাধ্যায়। বলা চলে, কটাক্ষ আর নোংরা মন্তব্য এখন গায়েই সয়ে গেছে অভিনেত্রীর!

শ্রাবন্তীকে সামনে দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘দেবী চৌধুরানী’তে। সম্প্রতি সিনেমার তিনটি পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারে লাল শাড়ি, হাতে তরবারি আর কপালে তিলক কেটে যোদ্ধার বেশে দেখা গেছে শ্রাবন্তীকে। এতে আরো অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্রোপাধ্যায়। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com