বিনোদন প্রতিবেদক:
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজশাহী জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত এবং রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আবু সাঈদ মাহিকে এই শোকজ নোটিশ পাঠান। নোটিশে আগামী রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় মাহিকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাহিকে শোকজ
শোকজের চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশের বহুল প্রচারিত rtvonline.com নিউজ পোর্টালে গত ১৪-১২-২০২৩ তারিখে ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি’ শিরোনামে প্রকাশিত হয়েছে যে, ‘প্রার্থিতা ফিরে পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করে দিয়েছেন মাহি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যায় তিনি নিজ এলাকা রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে জনসাধারণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
Leave a Reply