শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইনজীবীরা আদালত বর্জন করতে বাধ্য হয়েছেন’

আইনজীবীরা আদালত বর্জন করতে বাধ্য হয়েছেন’

নিজস্বপ্রতিবেদক:
আইনজীবীরা আদালত বর্জন করতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস। মঙ্গলবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আদালত বর্জন কর্মসূচি পালনকালে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালত বর্জন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। ১৮ কোটি মানুষের মধ্যে আমরা মনে করি দেশের আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি তা রক্ষা করার জন্য এবং ভোটাধিকারের জন্য ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে আইনজীবীরা স্বোচ্চার। সেটা প্রতিবাদ হিসেবে আজ আমরা আদালত বর্জন কর্মসূচি পালন করছি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আদালত বর্জন কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েকশ সরকার বিরোধী আইনজীবী আদালত বর্জন কর্মসূচি পালন করেন। তারা আইনজীবীদের মধ্যে আদালত বর্জনের দাবিতে লিফলেটও বিতরণ করেন।

সকাল থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে আইনজীবীরা নানান স্লোগান দিতে থাকে। বিকেল ৪টা পর্যন্ত আদালত বর্জন করেন তারা। আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা।

বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সারাদেশে বিচারের নামে যে অবিচার-প্রহসন হচ্ছে তার প্রতিবাদে আমরা সকাল ৯টা থেকে আদালত বর্জন কর্মসূচি শুরু করেছি। দেশের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিচারের নামে যে অবিচার হচ্ছে এসব অন্যায়ের প্রতিবাদে আমরা আদালত বর্জন কর্মসূচি পালন করছি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বাংলাদেশে ন্যায় বিচার নেই। সরকারের কথায় তা স্পষ্ট হয়ে গেছে নির্বাহী বিভাগ বিচার বিভাগকে প্রভাবিত করে। এ জন্য বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তার কারণে প্রায় তিন মাসে বিএনপিসহ বিরোধী দলের ১ হাজার ৭০০ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে।

আদালত বর্জন কর্মসূচিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশিদ, ইউনাইটেড লইয়ার ফ্রন্টেরে (ইউএলএফ) কো-কনভেনর সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ শতাধিক আইনজীবী।

এর আগে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সব আদালত বর্জনের ঘোষণা দেয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com