যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বড় দায়িত্ব পালন করলেন সালমান আমিরকন্যার বিয়েতে

বড় দায়িত্ব পালন করলেন সালমান আমিরকন্যার বিয়েতে

বিনোদন ডেস্ক :
শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শেখরের সঙ্গে এক বছর হলো বাগদান সম্পন্ন হয়েছে আমির খানের কন্যা ইরা খানের। এবার বাজল বিয়ের বাদ্য। বুধবার বিয়ের পিঁড়িতে বসেছেন আমিরকন্যা। এই বিয়েতে বড় এক দায়িত্ব পালন করেছেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইরা খানের বিয়ের আসর বসেছে মুম্বাইয়ে তাজ ল্যান্ডস হোটেলে। তার আগে গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে তার গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেই বড় দায়িত্ব পালন করেছেন ভাইজান। আমিরের কন্যার গায়ে হলুদের আয়োজন নিজের বাড়িতে করেছিলেন তিনি।

এতে উপস্থিত ছিলেন আমিরের প্রাক্তন দুই স্ত্রী অর্থাৎ ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয়া স্ত্রী কিরণ রাও। দুজনকে একই সাজে একইসঙ্গে দেখা গেছে তাদের।

অন্যদিকে ইরার পরনে ছিল সাদা-কালো রঙের শার্ট আার সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেকআপের লেশমাত্র ছিল না। আর আমির পরেছিলেন কালো রঙের টি-শার্ট। বরপক্ষ এবং কনেপক্ষের জন্যই এই আয়োজন করেছিলেন সালমান। যদিও এই প্রাক্‌-বিবাহের অনুষ্ঠানের ছবি এখনো প্রকাশ্যে আসেনি।

বাগদানের আগে টানা দুই বছর নূপুরের সঙ্গে প্রেম করেছেন ইরা। প্রেম ও প্রেমিক নিয়ে কোনো রাখঢাক ছিল না তার। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বাহুবন্দী হয়ে উপস্থিত হতেন তারা। কখনও পরিবারের সঙ্গে আবার কখনো দুজনের একান্তে কাটানো মুহূর্তে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com