যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২০২৩ সালের এইচএসসিতে সরকারি বৃত্তি পাবেন ১০ হাজার ৫০০ শিক্ষার্থী

২০২৩ সালের এইচএসসিতে সরকারি বৃত্তি পাবেন ১০ হাজার ৫০০ শিক্ষার্থী

নিজস্বপ্রতিবেদক:

এইচএসসির ফলাফলের ভিত্তিতে এবার ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির কোটা বণ্টন করে জারি করা আদেশে এসব তথ্য জানানো হয়।

আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
ঢাকা বোর্ডের ৪৫৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। ময়মনসিংহ বোর্ডে ৪৭ জন মেধাবৃত্তি ও ৫৪৪ জন সাধারণ বৃত্তি, রাজশাহীতে ১৬০ জন মেধাবৃত্তি ও ১ হাজার ১৭৪ জন সাধারণ বৃত্তি, কুমিল্লায় ৮২ জন মেধাবৃত্তি ও ৯৭৫ জন সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৬৪৯ জন সাধারণ বৃত্তি পাবে।

এছাড়া বরিশাল বোর্ডে ৫৭ জন মেধাবৃত্তি ও ৬০৬ জন সাধারণ বৃত্তি, যশোরে ১১৬ জন মেধাবৃত্তি ও ৮৫৮ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রামের ৯১ জন মেধাবৃত্তি ও ৮৩৪ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ৯২ জন মেধাবৃত্তি ও ৮৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন। শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে ৫ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর, এলএলবিতে ভর্তি হলে ৪ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে ৪ বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে ৩ বছর বৃত্তির সুবিধা পাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com