গণমানুষকে আনন্দ প্রদানসহ কমেডিকে নতুন প্রাণ দিতে ও কমেডিয়ান তৈরীর লক্ষ্যে কমেডি কিং খ্যাত মিরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনি বাংলাদেশ কমেডি ক্লাব প্রতিষ্ঠা করেন।
প্রতি বছরই বাংলাদেশ কমেডি ক্লাব স্ট্যান্ড আপ কমেডিয়ান ও কমেডি অনুরাগীদের নিয়ে পিকনিকের আয়োজন করে থাকে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কমেডি ক্লাব এবার আয়োজনে করে ৮ ম পিকনিকের। এবারের এই মিলন মেলা বসেছিল গাজীপুরের তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কমেডি ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও মিরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনি, বাংলাদেশ কমেডি ক্লাবের সভাপতি সাইফুর রহমান সাইফুল, সহ সভাপতি মোহাম্মদ পরশ, সাধারণ সম্পাদক ফজলুল হক সাকি, প্রচার সম্পাদক মোহাম্মদ তৌহিদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান রিজু, সহ প্রচার সম্পাদক মাসুদ আহমেদ, ডিরেক্টর সাঈদ তারেক সহ দেশ সেরা সব কমেডিয়ান।

সারাদিন ব্যাপী খেলাধুলা, বিভিন্ন গেম শো, কালচারাল প্রোগ্রাম, আপ্যায়ন, ক্যাম্প ফায়ার, ফায়ার স্পিনিং এবং সব শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
এতে দেশসেরা কমিডিয়ানগণ পারফর্ম করেন।

সন্ধ্যায় সবাইকে শীতের পিঠা দিয়ে আপ্যায়ন শেষে পিকনিকের সমাপ্তি টানা হয়।
Leave a Reply