যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রম আইন স্থায়ী জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন স্থায়ী জামিন পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন স্থায়ী জামিন দিয়েছেন শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। এছাড়া ছয় মাসের সাজার বিরুদ্ধে ড. ইউনূসের আপিল আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৮ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ছয় মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে আপিল আবেদন করেন ড. ইউনূসসহ চারজন। পরে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ চারজনকে স্থায়ী জামিন দেন। এছাড়া ছয় মাসের সাজার বিরুদ্ধে ড. ইউনূসের আপিল আবেদন গ্রহণ করেন।

 

ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেন।

শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

 

ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়।

এরপর আসামিপক্ষ আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন দেন। যার সময়সীমা শেষ হওয়ার কথা ৩১ জানুয়ারি।

তার আগেই রায় হাতে পেয়ে নিয়ম অনুযায়ী আপিল আবেদন করেন ড. ইউনূসসহ চারজন। একইসঙ্গে ২৫ যুক্তিতে দণ্ড থেকে খালাস চাওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com