শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিনেমা দিয়ে ফিরছি সেটা মুক্তির পরই সবার ভুল ভাঙবে: শাবনূর

সিনেমা দিয়ে ফিরছি সেটা মুক্তির পরই সবার ভুল ভাঙবে: শাবনূর

বিনোদন প্রতিবেদক:

দীর্ঘ সময়ের বিরতির পর আবারও পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার আগেই যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ সিনেমায়। যে সিনেমা দিয়ে ঢালিউডে নতুনভাবে প্রত্যাবর্তন হচ্ছে শাবনূরের।

[৩] যদিও এই সিনেমায় শাবনূরের যুক্ত হওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখেও পড়েছেন এই নায়িকা। বিষয়গুলো দৃষ্টিগোচর হয়েছে ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই তারকার।

[৪] এক ভিডিওবার্তায় শাবনূর জানান, ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে বলে বিশ্বাস তার। অভিনেত্রী বলেন, যে পোস্টার প্রকাশিত হয়েছে তাতো একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।

[৫] শাবনূর আরও বলেন, ‘আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন।’

[৬] কয়েকদিন আগে মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর নির্মাণে একটি সিনেমায় শাবনূরের অভিনয়ের কথা থাকলেও সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এই নায়িকা জানালেন, ‘মাতাল হাওয়া’ সিনেমাটি এখনো চূড়ান্ত নয়।

[৭] শাবনূর বলেন, এ সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে-বলে মিললে অবশ্যই সিনেমাটি করব।

[৮] বর্তমানে জিমে ব্যস্ত শাবনূর। ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। বললেন, অভিনয় করার জন্য ফিটনেস ফিরিয়ে আনতে হবে আগে। তাই জিম করে এখন ফিট হওয়ার কাজটিই আগে করছি। আমার প্রত্যাশা এবার অন্য এক প্রিয় শাবনূরকে বড় পর্দায় খুঁজে পাবেন দর্শক।

[৯] অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

[১০] সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে। সম্পাদনা: কামরুজ্জামান

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com